মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বামনগোলা ব্লকে তৃণমূলের কর্মীসভা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে গাজোলের পর বামনগোলা ব্লকেও আয়োজন করা হল তৃণমূলের এক কর্মীসভা। এদিনের এই কর্মীসভায় হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, তৃণমূলের জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সভাধিপতি সরলা মূর্মূ সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় বক্তৃতা রাখতে গিয়ে মন্ত্রী রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের কথা যেম্ন সবুজ সাথী, কন্যাশ্রী, বাংলা আবাস যোজনা, রেশনে দুই টাকা কেজি দরে চাল সমস্ত কিছুই তুলে ধরেন। তিনি বলেন, তাদের সরকার নারীদের স্মমান দিতে জানে, জাতপাত নিয়ে রাজনীতি করে না। এরই পাশাপাশি তিনি বিজেপি সহ বিভিন্ন দল গুলির সমালোচনা করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PJRWnPQV0l0